সিরিয়ায় সেনাবাহিনীর শক্তি কমে যাওয়ায় জঙ্গি গোষ্ঠি ও বিদ্রোহীদের হাতে অনেক এলাকা ছেড়ে আসতে বাধ্য হচ্ছেন তারা- টেলিভিশনে দেয়া ভাষণে একথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
রোববার টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট আসাদ বলেন, দেশের প্রতিরক্ষা বজায় রাখতে সেনাবাহিনীতে যে লোকবল থাকা প্রয়োজন তা এখন নেই।
দেশের বিরোধী সংগঠনগুলো বাইরে থেকে- যেমন সৌদি আরব, তুরস্ক, কাতারের মতো দেশগুলো থেকে শক্তি অর্জন করছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদ।
সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সিরিয়ার সেনাবাহিনী একসময় ৩ লাখ সদস্যে পূর্ণ ছিল। কিন্তু দেশটিতে গত ৫ বছর ধরে চলা সংঘাতে অনেক সেনা সদস্য প্রাণ হারিয়েছে আবার অনেকেই আছেন যারা পক্ষ ত্যাগ করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: