আন্তর্জাতিক

যৌথবিমান হামলা চালানোর আলোচনা চলছে তুরস্ক-যুক্তরাষ্ট্রের

বিমান হামলা
বিমান হামলা

সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যৌথবিমান হামলা চালাতে তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি থেকে জানা যায়, ওই অঞ্চল থেকে আইএস জঙ্গিদের সরিয়ে সিরীয় সীমান্ত নিরাপদ করা এবং দেশটির শরণার্থীদের ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র এ হামলায় অংশ নিতে চায়।

গত শুক্রবার ইরাক ও সিরিয়ার উত্তরে আইএস জঙ্গিদের ওপর প্রথম বিমান হামলা চালায় তুরস্ক। এরপর রোববার দ্বিতীয় পর্যায়ের বিমান হামলা চালায় ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের ঘাঁটি লক্ষ্য করে।

এদিকে, তুরস্কের অনুরোধে আজই ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসছেন ন্যাটো নেতৃবৃন্দ। বৈঠকে ন্যাটোভুক্ত দেশগুলোর কাছ থেকে সিরিয়া ও ইরাকে চালানো বিমান হামলার বিষয়ে সমর্থন ও সংহতি আশা করছে আঙ্কারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ