যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবপাচার প্রতিরোধে মানদণ্ড রক্ষায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
সোমবার মানবপাচার সংক্রান্ত ট্রাফিকিং ইন পারসন-টিআইপি শীর্ষক বার্ষিক এ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন করলেও আইনের পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। এ জন্য বিধিমালা করে আইনের পুরোপুরি বাস্তবায়ন, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ, পাচারের শিকার লোকজনকে সুরক্ষাসহ নানা সুপারিশ করা হয়।
বাংলাদেশসহ ১৮৮টি দেশের মানবপাচার পরিস্থিতি তুলে ধরা হয়েছে এতে। ২০১২ সাল থেকে বাংলাদেশ স্তর-২ এ আছে। এ বছরও একই অবস্থানে রয়েছে বাংলাদেশ।
এবার মালয়েশিয়ার অবস্থান একধাপ এগোলেও থাইল্যান্ডের অবস্থার কোনো উন্নতি হয়নি। মালয়েশিয়া স্তর-২ এবং থাইল্যান্ড স্তর-৩ এ আছে।