আন্তর্জাতিক

দিল্লিতে আব্দুল কালামের মরদেহ, মোদির শ্রদ্ধা

কালামের মরদেহ
কালামের মরদেহ

ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মরদেহ রাজধানী নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় স্বশস্ত্র ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে গুয়াহাটি থেকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের মরদেহবাহী বিমান বাহিনীর বিশেষ বিমানটি।

পরে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সিনিয়র মন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল কালামের মরদেহ একটি সশস্ত্র গাড়িবহরে বিমানবন্দর থেকে নয়াদিল্লিতে সরকারি বাসভবন ১০, রাজাজি মার্গে নেয়া হয়।

স্থানীয় সময় বিকেল ৪টা থেকে দিল্লির সরকারি বাসভবনে সাধারণ মানুষ ‘জনতার রাষ্ট্রপতি’কে শেষ শ্রদ্ধা জানানো শুরু হয়।

এর আগে আসামের গুয়াহাটি বিমানবন্দরে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানান আসামের মুখ্যমন্ত্রীসহ নেতৃবৃন্দ এবং সেনা ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার জন্মস্থান তামিলনাডুর রামেশ্বরে তার নামাজে জানাজা শেষে দাফন হবে ভারতের মিসাইলম্যান খ্যাত এ বিজ্ঞানীর।

এদিকে, আব্দুল কালামের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। এছাড়া তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (মঙ্গলবার) পার্লামেন্টের উভয়কক্ষই মুলতবি করা হয়েছে।

সোমবার মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব ম্যানেজমেন্ট’ শিক্ষাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী মিসাইলম্যান খ্যাত এ পি জে আব্দুল কালাম।

পরে হাসপাতালে নেয়া হলে ৮৪ বছর বয়সী এ বিজ্ঞানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ