আন্তর্জাতিক

গাদ্দাফির ছেলে সাঈফের মৃত্যুদণ্ড

সাঈফের মৃত্যুদণ্ড
সাঈফের মৃত্যুদণ্ড

শান্তিপূর্ণ আন্দোলনে বলপূর্বক দমনের চেষ্টা ও যুদ্ধাপরাধের দায়ে লিবিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

সেইসঙ্গে গাদ্দাফির শাসন আমলের আরো ৮ শীর্ষ কর্মকর্তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

তাদের সবার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ত্রিপোলির একটি আদালতে রায় ঘোষণার সময় সাইফ সেখানে উপস্থিত ছিলেন না।

গত ৪ বছর ধরে সাইফ জিনতান শহরে সাবেক এক বিদ্রোহী গোষ্ঠীর হাতে বন্দি রয়েছেন। তারা কেন্দ্রীয় সরকারের কাছে সাইফকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত ও মানবাধিকার সংগঠনগুলো লিবিয়ার বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

২০১১ সালে গাদ্দাফির শাসনে শেষ দিকে স্বৈরশাসন বিরোধী গণবিক্ষোভ দমনের চেষ্টায় সাইফ সরাসরি ভূমিকা রেখেছিলেন। বলপূর্বক বিক্ষোভ দমনের চেষ্টায় গণবিক্ষোভ শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ নেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ