ভারতে ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার অন্যতম আসামি ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা বাজার কিছু সময় আগে নাগপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসি কার্যকরা করা হয়।
বুধবার রাতেই রাষ্ট্রপতি তার ক্ষমাভিক্ষার আবেদন নামঞ্জুর করেন। মেমনের আইনজীবী এসময় ১৪ দিনের প্রাণভিক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় চান। এ নিয়ে সুপ্রিম কোর্টে ৯০ মিনিট ধরে শুনানি চলে। তবে শেষ পর্যন্ত এই আবেদনও খারিজ করে দেয় আদালত।
ফাঁসি কার্যকর করতে রাত থেকেই নাগপুর কারাগারের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় ২৫৭ জন নিহত হয়।
মেমন ওই হামলায় অর্থ সহায়তা করার দায়ে অভিযুক্ত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: