আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর আখতার মোহাম্মদ মনসুরকে নতুন নেতা নির্বাচন করেছে তালেবান। আখতার এর আগে তালেবানের উপ-প্রধান ছিলেন।
নেতা নির্বাচনের জন্য অনুষ্ঠিত শুরা বৈঠকে উপস্থিত ছিলেন তালেবানের এমন দুই শীর্ষ নেতা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
শুরার পক্ষ থেকে শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে বলেও জানান তারা। মোল্লা ওমর মারা যাওয়ার খবর বৃহস্পতিবার নিশ্চিত করেছে তালেবান।
২০১৩ সালের এপ্রিল মাসে করাচির একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানায় আফগান কর্তৃপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: