জেরুজালেমে সমকামীদের বার্ষিক র্যালিতে কট্টরপন্থী এক ইহুদির ছুরিকাঘাতে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী প্রথমে র্যালিতে অন্যদের পেছনে পেছনে আসে। পরে চিৎকার করতে করতে ছুরিকাঘাত করতে থাকেন তিনি।
ইশাই শ্লিসেল নামের ওই ইহুদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
এর আগে, ওই ব্যক্তি ২০০৫ সালে সমকামীদের র্যালিতে ৩ জনকে ছুরিকাঘাত করার দায়ে ১২ বছর কারাদণ্ড ভোগ করেন বলে জানান পুলিশে এক মুখপাত্র। মাত্র ৩ সপ্তাহ আগে জেল থেকে ছাড়া পান তিনি।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: