লিবিয়ায় ৪ ভারতীয় শিক্ষক অপহৃত হয়েছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তাদের অপহরণ করে থাকতে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপোলির কাছে সিরতে থেকে তাদের অপরহণ করা হয়। অপহৃতদের সবাই একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। তবে অপহৃতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ভারতে হামলা চালিয়ে বিশ্বমাত্রিক একটি যুদ্ধের পরিকল্পনা করছে আইএস-এ খবর প্রকাশিত হওয়ার পরই ওই ৪ ভারতীয়ের অপহরণের ঘটনা ঘটলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: