আন্তর্জাতিক

ইহুদিদের দেয়া আগুনে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ফিলিস্তিনি
ফিলিস্তিনি

ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি বসত বাড়িতে ইহুদি চরমপন্থীদের দেয়া আগুনে এক শিশু নিহত হয়েছে। হামলাকারীরা একটি দেওয়ালে একে হিব্রু ঘটনার ‘প্রতিশোধ’ উল্লেখ করেছে।

শুক্রবার সকালে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দৌমা গ্রামে একটি বসতবাড়িতে আগুন দেয় ইহুদিরা। এতে ১৮ মাস বয়সী ওই শিশুর বড় ভাই ও তাদের বাবা-মা আহত হয়। এ সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের ঘটনায় পার্শ্ববর্তী আরেকটি বাড়িও পুড়ে গেছে।

হামলার পর এ বিবৃতিতে একে বর্বোরোচিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় তারা।

জাতিসংঘের হিসাবে, এ বছরের শুরুতে পশ্চিম তীরে কমপক্ষে ১২০টি হামলা চালিয়েছে ইসলায়েলি ঔপনিবেশিকরা। সূত্র: বিবিসি

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ