জাপান সরকার এবং বিভিন্ন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির খবর ফাঁস করেছে উইকিলিকস। শুক্রবার ফাঁস করা নতুন এক নথিতে এ তথ্য জানিয়েছে ওয়েবসাইটটি।
জাপানের মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর জেষ্ঠ্য উপদেষ্টা, সরকারি কর্মকর্তা এবং বড় কোম্পানি মিত্সুবিশিসহ ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এনএসএ'র নজরদারির তালিকা প্রকাশ করেছে উইকিলিকস।
জাপানের বিভিন্ন অভ্যন্তরীণ ইস্যু যেমন: বাণিজ্য আলোচনা, জলবায়ু পরিবর্তনের নীতি, পরমাণু ও জ্বালানি নীতি ছাড়াও প্রধানমন্ত্রী শিনজো আবের বাসভবনের গোপন ব্রিফিংয়ের ওপরও গোয়েন্দা সংস্থাটির নজরদারি ছিল।
তবে এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি টোকিও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: