অধিকৃত পশ্চিম তীরে ইহুদি দুর্বৃত্তদের আগুনে ১৮ মাস বয়সী শিশু মৃত্যুর ঘটনার জন্য ইসরায়েলকে দায়ি করেছে ফিলিস্তিন।
আন্তর্জাতিক অপরাধ আদালতে এর বিচার চাওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ঘটনাকে যুদ্ধাপরাধ এবং সবার জন্য শোকের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু টেলিফোনে প্রেসিডেন্ট আব্বাসকে বলেন, তারা একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবেন।
এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনি জনগণ। এ সময় রামাল্লায় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: