আন্তর্জাতিক

মিয়ানমারে বন্যায় ২৭ জনের প্রাণহানি

মিয়ানমারে বন্যা
মিয়ানমারে বন্যা

মিয়ানমারে গত কয়েকদিনের বন্যায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ২৭ জনের। এ পরিস্থিতিতে রাখাইনসহ দেশটির বন্যাকবলিত চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

মিয়ানমারে গত কয়েক সপ্তাহ ধরেই টানা বৃষ্টি চলছিল, সঙ্গে ভূমিধসের ঘটনাও ঘটেছে। এ অবস্থার মধ্যেই ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ক্ষয়ক্ষতির মাত্রা আরো বেড়ে গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা জানান, মিয়ানমার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোখুখি রয়েছে। আগামী কয়েক সপ্তাহে এ পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মিয়ানমারের ১৪টি প্রদেশের মধ্যে একটি ছাড়া বাকি সবকটি প্রদেশেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে গত এক মাসের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলা। প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণহানি হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী অন্য বছরের তুলনায় চলতি বছরের জুন-জুলাই মাসে ৬০% বেশি বৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষ।

এছাড়া পকিস্তানেও সিন্ধু নদী বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ