মিয়ানমার, ভারত ও পাকিস্তানে বন্যায় ৬৭ জনের প্রাণহানি ঘটেছে। মিয়ানমারের ৪টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
বিবিসি সূত্র মতে, ভারতের পশ্চিমবঙ্গে গত এক মাসের টানা বৃষ্টিতে এ পর্যন্ত ৩৯ জনের প্রাণহানি হয়েছে। বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষ। এছাড়াও বন্যাকবলিত হয়েছে বিহার, উড়িষ্যাসহ ভারতের আরো কয়েকটি রাজ্য।
এদিকে, মিয়ানমারে গত কয়েকদিনের বন্যায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ২৭ জনের। এ পরিস্থিতিতে রাখাইনসহ দেশটির বন্যাকবলিত ৪টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার। বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: