সিরিয়ায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও আইএস জঙ্গিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর বিমান হামলায় শুধুমাত্র জুলাই মাসেই ৭৯১ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে ২০৭ জন শিশু।
শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সিরিয়ায় ২০১১ সাল থেকে চলমান সহিংসতার মধ্যে চলতি বছরের জুলাই মাসে ৭ হাজারের কাছাকাছি বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। দেশটির ১৪টি প্রদেশের মধ্যে ১৩টিতে এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় নুসরা ফ্রন্ট, আইএস এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ৬ শতাধিক সদস্য নিহত হয়।
সংস্থাটির আরো জানায়, গত অক্টোবর থেকে জুলাই মাস পর্যন্ত সময়ের মধ্যে সরকারি সেনাদের কমপক্ষে সাড়ে ২৬ হাজার বিমান হামলায় প্রাণহানি হয় ৫ হাজার বেসামরিক নাগরিকের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: