আন্তর্জাতিক

তুরস্কে আত্মঘাতি হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত

তুরস্ক
তুরস্ক

তুরস্কে এক আত্মঘাতি হামলায় ২জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার সকালে তুরস্কের ইরান সীমান্ত সংলগ্ন আগরি প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলাটি হয়।

তুর্কি সংবাদ মাধ্যম ‘আনাদোলু’ জানিয়েছে হামলাকারী এসময় দুই টন বিস্ফোরক বহনকারী একটি ট্রাক্টর উড়িয়ে দেয়। এ ঘটনায় আহতদের মধ্যে ৪ জনের অবস্থা মারাত্মক।

তবে হামলাটি ব্যাপারে পিকেকের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৪ জুলাই থেকে ইরাক-তুর্কি সীমান্ত এলাকায় পিকেকের ঘাঁটি লক্ষ্য করে শতাধিক হামলা চালিয়েছে তুরস্ক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ