আন্তর্জাতিক

ভারতে বন্যা: মৃতের সংখ্যা প্রায় ৭০ জন

ভারতে বন্যা
ভারতে বন্যা

পশ্চিমবঙ্গ, মনিপুর ও উড়িষ্যাসহ ভারতের বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গেই মারা গেছে ৪৮ জন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ লাখ বাড়িঘর। প্রায় ২১ লাখ হেক্টর আবাদি জমি পানির নীচে। মণিপুর রাজ্যেও বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। প্রাণ হারিয়েছে ২১ জন। এছাড়া প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, উড়িষ্যায় আশ্রয় শিবিরে রাখা হয়েছে ৫ লাখেরও বেশি মানুষকে।

এছাড়া, বন্যায় মিয়ানমারে প্রাণ হারিয়েছে ২৭ জন। মিয়ানমারের প্রায় সবগুলো প্রদেশেই গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরইমধ্যে চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পাকিস্তানেও। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ