আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তনের মোকাবেলার পরিকল্পনায় ওবামা

 ওবামা
ওবামা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সোমবার একটি পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

‘ক্লিন পাওয়ার প্লান’ নামের নতুন এই পরিকল্পনায় আগামী ১৫ বছরে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ কমপক্ষে ১৫% কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে বায়ু আর সৌরবিদ্যুৎ ছাড়াও অন্য বিকল্প জ্বালানির উপর গুরুত্ব দেয়া হচ্ছে এতে।

প্রেসিডেন্ট ওবামা এই পরিকল্পনাকে অত্যন্ত বৃহৎ আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনকে মোকাবেলায় এটি এ পর্যন্ত নেয়া সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে, জ্বালানি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা এর বিরোধিরা করে বলেছেন, এর মাধ্যমে ওবামা যুক্তরাষ্ট্রের জ্বালানির প্রধান উৎস কয়লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সূত্র: বিবিসি

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ