জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন মোকাবেলায় একটি ‘পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিকল্পনা’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
সোমবার দেওয়া এ ঘোষণাকে এ যাবৎকালের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অ্যাখায়িত করেন ওবামা।
আগামী ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাসের প্রায় এক/তৃতীয়াংশ কমিয়ে আনা এ পরিকল্পনার লক্ষ্য বলে জানান তিনি।
এদিকে, এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।
তবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাজনীতিকরা বলছেন, এই পরিকল্পনায় দেশটির অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: