ভারতের মধ্যপ্রদেশেরহারদা এলাকার কাছে দুইটি যাত্রীবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে ৩১ জন মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি সূত্র মতে,মুম্বাই থেকে বারানসিগামী কামায়নি এক্সপ্রেস মাচক নদীর ওপর ওই সেতু পার হওয়ার সময় ৬টি বগি লাইন ছেড়ে বেরিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে উল্টো দিক থেকে আসা মুম্বাইগামী জনতা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়।
যাত্রীবাহী ট্রেন দুইটির ১০টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩১ জন মারা গেছেন। এরমধ্যে ঘটনাস্থল থেকে ৩ শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন যাত্রী।
কয়েক দিনের টানা বৃষ্টিতে ওই এলাকায় পানি জমে সেতুর লাইন দেবে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় রেলের মুখপাত্র অনীল সাক্সেনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: