আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে শিগগিরি হামলা চালাবে তুরস্ক

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে একজোট হয়ে শিগগিরই ব্যাপক হামলা চালানো হবে বলে জানিয়েছে তুরস্ক। ধাপে ধাপে হামলার পরিসর আরো বিস্তৃত করা হবে।

বুধবার মালয়েশিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন যুদ্ধবিমান এবং ডোনগুলো এরইমধ্যে তুর্কি বিমান ঘাঁটিতে আসতে শুরু করেছে বলেও জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির ইনকিরলিক বিমানঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয় তুরস্ক।

গত ২০ জুলাই সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের সুরুকে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জনের প্রাণহানির ঘটনার পর আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে তুরস্ক।

বুধবার সিরিয়া জানায়, দামেস্কের সমন্বয় ছাড়া যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ