ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে পাওয়া বিমানের ধ্বংসাবশেষই নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইনের বিমান এমএইচ-370 বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্সে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেন ওই ধ্বংসাবশেষটি সন্দেহাতীতভাবে নিখোঁজ বিমানটির অংশ।
গত সপ্তাহে ফ্রান্স থেকে ৬ হাজার ইকলোমিটার দূরে ভারত মহাসাগরে রিইউনিয়ন দ্বীপে ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া যায়।
২০১৪ সালের মার্চে ২৩৯ যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়ার এয়ারলাইনের বোয়িং বিমানটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: