অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌযান উল্টে বহু মানুষ নিখোঁজ হয়েছে।
বিবিসি সূত্র মতে, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌযান নৌযানটিতে ৬০০ আরোহী ছিল। ধারণ ক্ষমতার চাইতে বেশি আরোহী নিয়ে বুধবার লিবিয়া উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌযানটি।
খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ইতালির কোস্টগার্ড ও জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
জানা গেছে, লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌযান উল্টে বহু মানুষ নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৪০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে শতাধিক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: