সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে নির্যাতন চালিয়ে শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল- ইউনিসেফ। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদের এ উদ্বেগের কথা জানান।
এ ধরনের ঘটনা শিশু অধিকারের চরম লংঘন— উল্লেখ করে এতে আরো বলা হয়, শিশু নির্যাতনের ঘটনাগুলো গোটা দেশকে নাড়া দিয়েছে।
ইউনিসেফ দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ সরকার এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
একইসঙ্গে শিশু নির্যাতনের ঘটনা তুলে ধরায় দেশের গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ওই বিবৃতিতে, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সকল শিশুর অধিকার সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: