অদূর ভবিষ্যতে নেপাল ও ভারতে শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
তারা জানিয়েছেন, গত এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হলেও, ওই স্থানে ভূগর্ভের নিচে তৈরি হওয়া চাপ পুরোটা নির্গত হয়নি। ফলে নেপালসহ উত্তর ভারত এখোনো ঝুঁকিমুক্ত নয় বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি ‘ন্যাচার জিওসায়েন্স’ ও ‘সায়েন্স’ নামের দুটি জার্নালে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এসব এলাকা আরো বেশি পর্যবেক্ষণের আওতায় আনা উচিত বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের গবেষক প্রফেসর জেন ফিলিপ অ্যাভৌস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: