আন্তর্জাতিক

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১২ সেনা

হেলিকপ্টার বিধ্বস্ত
হেলিকপ্টার বিধ্বস্ত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ সেনা সদস্য নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে মেজর পদমর্যাদার ৫ সদস্য রয়েছেন। জানা গেছে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে রাওয়ালপিন্ডি থেকে গিলগিটে যাচ্ছিল হেলিকপ্টারটি।

এসময় খারাপ আবহাওয়ার কবলে পড়লে খাইবার পাখতুনখোয়ার মানসেরা জেলার পার্বত্য এলাকায় এটি বিধ্বস্ত হয়।

এদিকে, দুর্ঘটনাস্থল পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানে আরেকটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাকিস্তানে নিযুক্ত ফিলিপাইন, নরওয়ের রাষ্ট্রদূত ও মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতদের স্ত্রীসহ ৭ জন নিহত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ