সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: একরামুল হক অনিক, ফয়সাল, সৈকত ও মারজুক। তাদের বাড়ি ঢাকা, বরিশাল, টাঙ্গাইল ও চট্টগ্রামে।
নিহত ৪ জন জেদ্দার একটি স্কুলের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহতদের মরদেহ জেদ্দার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, জেদ্দার আভোর এলাকায় একটি গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলেন ১১ জন শিক্ষার্থী। ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: