তাইওয়ানে সামুদ্রিক ঝড় ‘সুডেলরের’ আঘাতে ৪ জন মারা গেছেন।
বিবিসি সূত্র মতে, রাজধানী তাইপেসহ অন্যান্য শহর লণ্ডভণ্ড করে টাইফুনটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। ঝড়ে উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। পুরো তাইওয়ান জুড়ে বিদ্যুতহীন অবস্থায় আছে প্রায় ২০ লাখ ঘরবাড়ি।
এছাড়াও প্রত্যন্ত গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। বন্ধ রয়েছে রেল ও বিমান চলাচল এবং স্কুল ও অফিস।
টাইফুনটি শনিবার ভোরে তাইওয়ানের পূর্ব উপকূলে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে আঘাত হানে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: