জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের এটম বোমা নিক্ষেপের ৭০ বছর পালন করছে শহরটির বাসিন্দারা।
বিশ্ব ইতিহাসের অন্যতম শোকের এ দিনটিতে নাগাসাকির পিস পার্কে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আয়োজিত শোকানুষ্ঠানের বক্তব্য রাখেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে, নাগাসাকির মেয়র এবং ওই সময়ে বেঁচে যাওয়াদের একজন।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী অ্যাবে নিউক্লিয়ার অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চাপ সৃষ্টিতে জাপান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: