সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গি নির্মূলে নিজেদের শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে তুরস্কের সিরিয়া সীমান্তে ইনসিরলিক বিমান ঘাঁটিতে ৬টি এফ- সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে তারা। রোববার এ খবর নিশ্চিত করেছে ন্যাটো।
বিবিসি সূত্র মতে, সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র ও মিত্র রাষ্ট্রগুলোকে কঠোর পদক্ষেপ নেয়ার সুযোগ দেবে আঙ্কারা-দুই সপ্তাহ আগে তুরস্কের সঙ্গে এ বিষয়ে সমঝোতার পর প্রথমবার যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র। সামনে আরো ৩০টি যুদ্ধবিমান আনার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের।
এর আগে যুক্তরাষ্ট্র ও মিত্ররা আইএসের ওপর যে বিমান হামলা চালিয়ে আসছে তাতে অংশ নিতে অনীহা প্রকাশ করেছিল তুরস্ক। সম্প্রতি আইএসের আত্মঘাতি হামলায় হতাহতের পর, আইএস ও কুর্দি বিদ্রোহীদের ঘাঁটির ওপর বিমান হামলা শুরু করেছে তুরস্ক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: