ভারতের ঝাড়খণ্ডের দেওঘর মন্দিরের পাশে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
স্থানীয় সময় সোমবার সকালে দেবী দূর্গার মন্দিরে পূজা দিতে লাইনে দাড়িয়ে থাকার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পূজা দিতে রাত ২টা থেকে লোকজন ওই স্থানে ভিড় করতে থাকে। ঘণ্টা খানেকের মধ্যে সেখানে এক লাখের বেশি মানুষের সমাগম ঘটে।
ভোর ৫টার পুলিশ ভিড় সামলাতে ব্যর্থ হলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: