তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় স্থানীয় সময় সোমবার সকালে দুই জন বন্দুকধারীর সঙ্গে সেখানকার নিরাপত্তা কর্মীদের বন্ধুকযুদ্ধ হয়।
জানা গেছে, দুই জন হামলাকারীর মধ্যে একজন নারী। আহত অবস্থায় পুলিশ ওই নারীকে গ্রেফতার করেছে। অপরজন সন্দেহভাজন পুরুষ বন্দুকধারীকে পুলিশ খুঁজছে।
এদিকে, এ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে, ইস্তাম্বুলে একটি পুলিশ স্টেশনে বোমা হামলা হয়। এতে সাত পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: