ইরাকের পূর্বাঞ্চলে দুটি বোমা হামলায় কমপক্ষে ৪২ জন নিহত এবং আহত হয়েছেন বহু মানুষ।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে বাকুবা শহরের কাছে একটি বাজারে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৩৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে।
দ্বিতীয় গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে শহরটির পূর্বাঞ্চলে। এতে কমপক্ষে ৭ জন নিহত হন। আহত হন আরো ২৫ জন। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: