যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন হত্যার বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে এক তরুণের বিরুদ্ধে।
ওই ঘটনার এক বছর পূর্তিতে সারাদিন বিভিন্ন প্রতিবাদী আয়োজনের মধ্য দিয়ে দিনটি শান্তিপূর্ণভাবে পালনের পর রোববার রাতে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এতে টাইরন হ্যারিস নামে ১৮ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।
তবে বন্দুকযুদ্ধে ওই তরুণও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুরো শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
২০১৪ সালের ৯ আগস্ট ১৮ বছর বয়সী নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুন মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করে শেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: