চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের একটি রাসায়নিক দ্রব্য রাখার গুদামে বিস্ফোরণে ৪৪ জন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ৫০০ জন।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় বুধবার রাতে গুদামটিতে প্রথম বিস্ফোরণটি ঘটার কয়েক সেকেন্ড পরই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে মুহূর্তেই রাতের আকাশে আগুন ছেয়ে যায়।
এতে ওই জায়গার কাছাকাছি বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দাহ্য পদার্থের কারণে এ বিস্ফোরণ ঘটে বলে চীনা কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: