আন্তর্জাতিক

বাগদাদে বাজারে বোমা হামলা, নিহত ৫০

বোমা হামলা
বোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদের একটি জনবহুল বাজারে ট্রাকবোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২০০ জন।

বৃহস্পতিবার বাগদাদের উত্তর-পূর্বে শিয়া অধ্যুষিত জেলার সাদর শহরে একটি সবজির বাজারে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টায় রেফ্রিজারেটরবাহী একটি ট্রাকে বোমাটি বিস্ফোরিত হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছে এবং শরীরের অঙ্গপতঙ্গগুলো পার্শ্ববর্তী ভবনের ছাদে গিয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

তবে ইসলামি জঙ্গি গোষ্ঠী-আইএস শিয়া অধ্যুষিত এসব এলাকায় প্রায়শই বোমা বিস্ফোরণ ঘটিয়ে থাকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ