বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে দলের ক্ষুব্ধ নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটি নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের কার্যালয়ে ভাংচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
দলীয় কয়েকজন নেতাকর্মীরা জানিয়েছে, খালেদা জিয়ার লন্ডন সফর উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে গতকাল সন্ধ্য সাতটায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সময়ের আগেই কার্যালয়ের সামনে দলের ক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নিলে সভাস্থল পরিবর্তন করে ব্রিকলেনের সোনারগাঁ রেস্টুরেন্টে সভার আয়োজন করা হয়।
এতে বঞ্চিত নেতাকর্মীরা আরও ক্ষুব্ধ হয়ে দলীয় কার্যালয়ের চেয়ার ও টেবিল ভাঙচুর করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: