পাকিস্তানের পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে দোষী সাব্যস্ত করে ছয় জনকে মৃত্যুদণ্ড ও একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত।
বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়।
গত ডিসেম্বরে জঙ্গিদের হামলায় পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলের ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জন নিহত হন। নিহত শিক্ষার্থীদের বয়স ছিল ১০ থেকে ২০ বছরের মধ্যে।
এ হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের বিচারের মুখোমুখি করতে পাকিস্তানে বিশেষ সামরিক আদালত স্থাপন করা হয়। এরপর চিরুনি অভিযানে জঙ্গিদের আটক করা হয়।
দণ্ডাদেশের বিষয়ে সেনাবাহিনীর ওয়েবসাইটে জানানো হয়, সব রকমের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচার কাজ করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: