আন্তর্জাতিক

এখনো আগুন জ্বলছে চীনের রাসায়নিক গুদামে

চীনের রাসায়নিক গুদাম
চীনের রাসায়নিক গুদাম

চীনের তিয়ানজিন শহরে একটি রাসায়নিকের গুদামে পরপর দুই শক্তিশালী বিস্ফোরণের ৩৬ ঘণ্টা পরও আগুন জ্বলছে। এরইমধ্যে সামরিক বাহিনীর ২০০ সদস্যের একটি রাসায়নিক বিশেষজ্ঞ দলকে বিস্ফোরণস্থলে পাঠানো হয়েছে।

বুধবার রাতে ওই রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি হয়েছে। আরো ৭১ জনের অবস্থা গুরুতর। আহতের সংখ্যাও ৭০০ ছাড়িয়ে গেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শুক্রবার ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত একজনকে উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে ৩ হাজারের বেশি মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাত কাটিয়েছে।

তিয়ানজিনের দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, এক হাজারের বেশি দমকলকর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিস্ফোরকের একটি কন্টেইনার কারখানায় ঢোকার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ