আন্তর্জাতিক

ভারতে হুজি সন্দেহে ২ বাংলাদেশি গ্রেপ্তার

হুজি
হুজি

ভারতের ৬৯তম স্বাধীনতা দিবসের এক দিন আগে হায়দ্রাবাদ থেকে দুই বাংলাদেশিসহ হরকাতুল জিহাদের (হুজি) সন্দেহভাজন ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভারতের এক গণমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তার অন্য দুজনের মধ্যে একজন পাকিস্তানি, অপরজন মিয়ানমারের নাগরিক।

পুলিশ জানিয়েছে, চঞ্চলগুড়া এলাকার একটি বাড়িতে গত দুই মাস ধরে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ নাজিরসহ ওই চারজন আত্মগোপনে ছিলেন।

নাজির ৫ বছর ধরে ভারতে আছেন— উল্লেখ করে পুলিশ আরো জানিয়েছে, তাদের সবার বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের কার্যকলাপ ও হুজি এবং সম্ভাব্য কোনো সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় দুই ব্যক্তির সহায়তায় গ্রেপ্তরকৃতরা ভুয়া পাসপোর্ট ব্যবহার করে ভারতে অবস্থান করছে। অভিযানে তাদের কাছ থেকে সন্দেহজনক বেশ কিছু জিনিসও জব্দ করা হয় বলে জানিয়েছেন সিনিয়র এক পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ