কিউবার হাভানায় ৫৪ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের দূতাবাস নতুন করে চালু হলো। এ প্রতীকি পদক্ষেপ দু'দেশের মধ্যে উষ্ণ সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উপস্থিতিতে শুক্রবার দূতাবাস ভবনের পতাকা ওড়ান যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা।
কেরির এ সফরের মাধ্যমে দীর্ঘ ৭০ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিউবা সফর করলেন। পতাকা উত্তোলনকে এক 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে বর্ণনা করে জন কেরি বলেন, মার্কিন প্রশাসন এ দ্বীপ রাষ্ট্রটির ওপর থেকে বাণিজ্যিক অবরোধ প্রত্যাহার করতে চায়।
তবে কিউবাকে রাজনৈতিক পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের চাপ দেয়া অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: