বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় অভিনব প্রতিবাদ জানিয়ে নিজেই ব্লগে লেখা শুরু করলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হিউগো সোয়ার।
শুক্রবার যুক্তরাজ্যের ‘ফরেন অফিস ব্লগস’ সাইটে ‘বাক স্বাধীনতা একটি অধিকার যা রক্ষা করতে হবে’ শিরোনামে একটি লেখা লিখেন তিনি।
বাংলাদেশে চলতি বছর ৪ জন ব্লগার হত্যার ঘটনা উল্লেখ করে তিনি লিখেন, এ ধরনের উগ্রবাদের বিষাক্ত বীজ যেন বাংলাদেশের শিকড় গাড়তে না পারে তা নিশ্চিত করা অনেকটা যুক্তরাজ্যের স্বার্থের ব্যাপার।
সর্বশেষ খুন হওয়া ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় এবং আনসার আল ইসলাম নামে একটি গোষ্ঠীর হত্যার দায় স্বীকার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।
হিউগো সোয়ার আরো লিখেন, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে স্বাধীনতা ভোগ ও ধর্মীয় সহনশীলতার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, যা শ্রদ্ধা এবং রক্ষা করতে হবে।