জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলিতে ৬ জন ভারতের ও ২ জন পাকিস্তানের নাগরিক নিহত হয়েছে।
বিবিসি সূত্র মতে, ভারত সীমান্তের বালাকোট সেক্টরে রাতভর পাকিস্তানি সেনাদের গুলি ও কামানের গোলা নিক্ষেপের ঘটনায় এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে গত দুই দিনে ভারতের ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৯ জন।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার থেকে জম্মু-কাশ্মির সীমান্তের পুঞ্চ জেলার বিভিন্ন সেক্টরে হামলা শুরু করে পাকিস্তানি সেনারা।
এদিকে, পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মির সীমান্তবর্তী একটি গ্রামে ভারতীয় সেনাদের গোলার আঘাতে ২ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: