ভারতে শিক্ষানবিশ নাবিক হিসেবে কাজ করতে গিয়ে বাংলাদেশের ৫ যুবক প্রতারিত হয়েছে। শুক্রবার দিল্লিতে ভারতীয় ভিসার মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তারা প্রতারিত হওয়ার কথা জানান।
নৌপরিবহন মন্ত্রণালয় ও দিল্লির কূটনৈতক সূত্র থেকে শনিবার এ তথ্য পাওয়া যায়।
দুই সপ্তাহ আগে ওই ৫ জন শিক্ষানবিশ নাবিকের কাজ নিয়ে ভারত যান। পরে জাহাজে কাজ পাওয়ার জন্য তারা প্রত্যেকে এক দালালকে ৩ লাখ টাকা করে দিয়েছিলেন। কিন্তু ওই দালাল তাদের কাজ না দিয়ে পালিয়ে গেছেন। গত সপ্তাহে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তারা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে আছেন। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: