আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৫৪ যাত্রী নিয়ে বিমান নিখোঁজ

 বিমান নিখোঁজ
বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার জয়াপুরার সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ট্রাইগানা এয়ারের একটি বিমান ৫৪ জন আরোহীসহ নিখোঁজ রয়েছে। রোববার স্থানীয় সময় বেলা ৩টার একটু আগে দেশটির পাপুয়া অঞ্চলে পৌঁছানোর পর সেখান থেকে নিখোঁজ হয়।

দেশটির কর্মকর্তা জানিয়েছেন, ট্রাইগানা এয়ারের এটিআর ৪২ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার জয়াপুরা থেকে দেশটির দক্ষিণাঞ্চলের শহর ওকসিবিলে যাচ্ছিল। সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পাপুয়া অঞ্চলে পৌঁছানোর পর বেলা ৩টার একটু আগে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ট্রাইগানা এয়ারের যাত্রীবাহী বিমানটিতে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৯ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিল বলে বিএএসএআরএনএএসের এক টুইটে জানানো হয়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে এ বারাতা ট্রাইগানা এয়ারের বিমান নিখোঁজের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমানটির কী হয়েছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এ বিষয়ে জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি।’

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ