আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১০

সুজা খানজাদার
সুজা খানজাদার

পাকিস্তানের পাঞ্জাবে আত্মঘাতী বোমা হামলায় প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদাসহ ১০ জন নিহত হয়েছেন। রোববার নিজের বাড়ি সাদী খানে তার রাজনৈতিক কার্যালয়ে একটি জিরগা (সালিস বৈঠক) চলাকালে হামলা চালানো হয়।

বিস্ফোরণে ভবনের ছাদ ধসে পড়ায় এর নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদসংস্থা ‘ডন’ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-জাংভি হামলার দায় স্বীকার করে নিয়েছে। জুলাইয়ে সংগঠনটির প্রধান মালিক ইসাক নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর থেকে সুজার প্রতি জীবননাশের হুমকি ছিল।

এছাড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে ১০ পুলিশ সদস্যসহ অর্ধ শতাধিক লোক এখনও চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ