শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে ভোটার সংখ্যা ১ কোটি ৫০ লাখ। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকষে আজকের নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন।
দেশটিতে গত জানুয়ারিতে অনুষ্ঠিত আগাম প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হন নিজের সাবেক সহযোগী মাইথ্রিপালা সিরিসেনার কাছে।
সংখ্যালঘু তামিল জনগোষ্ঠির একটি বড় অংশ রাজাপাকষেকে অপছন্দ করলেও সংখ্যাগরিষ্ঠ সিংহলি সম্প্রদায়ের সমর্থন তিনি পাবেন বলে আশা করা হচ্ছে। আগামীকালের মধ্যেই নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: