পাকিস্তানে পাঞ্জাবের প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল সুজা খানজাদা হত্যাকাণ্ডের ঘটনায় এজহার দায়ের করা হয়েছে। সোমবার সকালে অজ্ঞাতসংখ্যক হামলাকারীর নামে এজহার দায়ের করা হয়।
সন্ত্রাসী এ হামলার তদন্তে সহযোগিতা করতে পাকিস্তান সরকারকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার নিজ রাজনৈতিক কার্যালয়ে একটি বৈঠকের সময় জঙ্গিদের আত্মঘাতি বোমা হামলায় নিহত হন খানজাদাসহ ১৮ জন। গত বছরের অক্টোবরে খানজাদাকে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
পাঞ্জাবে জঙ্গিবিরোধী অভিযানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।
গত জুলাইয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই জাংভির প্রধান মালিক ইশাকসহ ১০ জন নিহত হওয়ার পর থেকে জীবননাশের হুমকি পেয়ে আসছিলেন খানজাদা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: