আন্তর্জাতিক

থাইল্যান্ড বোমা হামলা: চীনা-ফিলিপাইনসহ নিহত ২০

থাইল্যান্ড বোমা হামলা
থাইল্যান্ড বোমা হামলা

থাইল্যান্ডের ব্যাংককে সোমবার রাতের বোমা হামলার ঘটনায় ২ জন চীনা ও একজন ফিলিপাইনের নাগরিকসহ ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১২৫ জন।

হাসাপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকে রয়েছেন যাদের নাগরিকত্বের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দেশের অর্থনীতি ও পর্যটনের ক্ষতি করতে বিদেশিদের টার্গেট করে ব্যাংককে বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী প্রাভিত ভংসুভান। গতকাল রাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।

এ হামলায় জড়িতদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ব্যাংককের কেন্দ্রস্থলে একটি একটি হিন্দু মন্দিরের সামনে এই বোমা বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন কমপক্ষে ১৯জন এবং আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। প্রথম বোমা বিস্ফোরণের পরপরই ওই এলাকায় আরেকটি বোমা পাওয়া যায়। তবে পুলিশ তা অকার্যকর করে দেয়।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, হতাহতদের অধিকাংশই পর্যটক। এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সূত্র: বিবিসি

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ