শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে সংবাদ মাধ্যম এএফপিকে দেয়া সাক্ষাৎকারে পরাজয় মেনে নিয়ে পার্লামেন্টে বিরোধী দল হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
নির্বাচনে ২২টি জেলার মধ্যে বর্তমানে ক্ষমতাসীন দল ইউএনপি ১১ এবং রাজাপাকসের দল ইউপিএফএ ৮টি জেলায় জয়লাভ করেছে। বাকি ৩ জেলায় সংখ্যালঘু তামিলদের আধিপত্য রয়েছে।
তবে, ২২৫ আসন বিশিষ্ট আইনসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৩টি আসন কোন দলই পায়নি। দেশটির নির্বাচন কমিশন আজ দুপুরের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: